বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় সুলতান মনসুর ও মঈনউদ্দিন গ্রেপ্তার

বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় সুলতান মনসুর ও মঈনউদ্দিনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় সুলতান মনসুর ও মঈনউদ্দিন গ্রেপ্তার

বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় সুলতান মনসুর ও মঈনউদ্দিনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী সুমন দাবি করেন, আসামিরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন জানান।

আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীনসহ অন্যান্য আইনজীবীরা এই আবেদনের বিরোধিতা করেন। আদালতের অনুমতি নিয়ে সুলতান মনসুর দাবি করেন যে, জুলাই অভ্যুত্থানের সময় তিনি পরিবারের সঙ্গে বিদেশে ছিলেন।

উৎস: TBS Bangladesh
#মকবুল হত্যা#সুলতান মনসুর#আদালত#বিএনপি#গ্রেপ্তার