বিদেশি প্রতিষ্ঠানের স্থানীয় প্রকল্পের জন্য বৈদেশিক মুদ্রায় গ্যারান্টি দেওয়ার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশে কর্মরত বিদেশি প্রতিষ্ঠানগুলোর স্থানীয় প্রকল্পের বিপরীতে ব্যাংকগুলোকে বৈদেশিক মুদ্রায় গ্যারান্টি ইস্যু করার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিদেশি প্রতিষ্ঠানের স্থানীয় প্রকল্পের জন্য বৈদেশিক মুদ্রায় গ্যারান্টি দেওয়ার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় জানিয়েছে, এখন থেকে ব্যাংকগুলো বিদেশি প্রতিষ্ঠানের স্থানীয় প্রকল্পের বিপরীতে বৈদেশিক মুদ্রায় গ্যারান্টি ইস্যু করতে পারবে। কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে যে, এই গ্যারান্টি সংক্রান্ত কোনো দাবি উত্থাপিত হলে তা সাধারণত টাকার সমমূল্যে নিষ্পত্তি করা হবে।

#বাংলাদেশ ব্যাংক#ব্যাংকিং খাত#বৈদেশিক মুদ্রা#অর্থনীতি#গ্যারান্টি