বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত জানিয়েছেন, বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তুলতে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করা জরুরি।
দেশের অর্থনীতিতে তৈরি পোশাক খাতের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা প্রসঙ্গে তিনি বলেন, এই শিল্প দীর্ঘ সময় ধরে অর্থনীতির মূল ভিত্তি হিসেবে টিকে থাকবে। তবে এর পাশাপাশি অন্যান্য খাতেও নতুন সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।