দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে দ্বিতীয় অনানুষ্ঠানিক টেস্টের চতুর্থ দিনে এই মাইলফলক স্পর্শ করেন তাওহীদ হৃদয়। ৪৫০ বলে তিনি তার ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন। প্রতিবেদনটি লেখা পর্যন্ত তিনি ৩২৮ রানে অপরাজিত ছিলেন এবং বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ৮ উইকেটে ৬৫২ রান। বিদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো বাংলাদেশি ব্যাটারের এটিই প্রথম ট্রিপল সেঞ্চুরি।
বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি হৃদয়ের
দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে দ্বিতীয় অনানুষ্ঠানিক টেস্টে ইতিহাস গড়লেন তাওহীদ হৃদয়। বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি হাঁকালেন তিনি।