উচ্চশিক্ষার ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এই পরিকল্পনার আওতায় বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত বাংলাদেশি শিক্ষাবিদ এবং আন্তর্জাতিক পর্যায়ের গবেষকদের ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর পাঠদান ও গবেষণা কার্যক্রমের সাথে যুক্ত করা হবে।
বিদেশের বাংলাদেশি ও আন্তর্জাতিক শিক্ষাবিদদের স্থানীয় বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত করার পরিকল্পনা ইউজিসির
উচ্চশিক্ষার ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশের বাংলাদেশি ও আন্তর্জাতিক শিক্ষাবিদদের দেশের বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও গবেষণায় যুক্ত করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।