বিদেশে চিকিৎসার উদ্দেশ্যে অর্থ পাঠানোর সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে চিকিৎসার জন্য সর্বোচ্চ ৩০ হাজার ডলার পর্যন্ত রেমিট্যান্স পাঠানো যাবে।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো এখন থেকে কোনো পূর্বানুমতি ছাড়াই বিদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পড়াশোনার জন্য প্রয়োজনীয় অর্থ পাঠাতে পারবে। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নথিপত্র যাচাই-বাছাই নিশ্চিত করতে হবে।