জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। মালয়েশিয়া, ইতালি, উজবেকিস্তান, তুরস্ক, মরক্কো এবং মিশরে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলো এই কর্মসূচির আয়োজন করে।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকচিত্র প্রদর্শনী এবং বিশেষ মোনাজাত বা প্রার্থনা।