ভারতের বর্তমান ফৌজদারি আইন অনুযায়ী, কোনো নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে যৌন মিলনে বাধ্য করা ধর্ষণ হিসেবে বিবেচিত হয়। তবে ১৮ বছর বা তার বেশি বয়সী বিবাহিত নারীর ক্ষেত্রে স্বামী যদি তাকে জোরপূর্বক যৌন মিলনে বাধ্য করেন, তবে তা ধর্ষণের আওতায় পড়ে না। আইনের এই বিশেষ ব্যতিক্রমের সাংবিধানিক বৈধতা নিয়ে এখন ভারতের শীর্ষ আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
বিবাহিত স্ত্রীকে যৌন মিলনে বাধ্য করা কি ধর্ষণ? সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট
ভারতের প্রচলিত আইনে বিবাহিত স্ত্রীকে ইচ্ছার বিরুদ্ধে যৌন মিলনে বাধ্য করাকে ধর্ষণ হিসেবে গণ্য করা হয় না। এই আইনি ব্যতিক্রমের বৈধতা নিয়ে এখন শুনানি চলছে ভারতের সুপ্রিম কোর্টে।
উৎস: BBC News বাংলা