বহুমুখী বিশ্বব্যবস্থার ওপর জোর দিচ্ছে এসসিও সম্মেলন

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে রাশিয়া ও চীনের পক্ষ থেকে বহুমুখী বিশ্বব্যবস্থা গড়ার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

বহুমুখী বিশ্বব্যবস্থার ওপর জোর দিচ্ছে এসসিও সম্মেলন

ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসসিও সম্মেলন। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই জোটকে ব্যবহার করে আন্তর্জাতিক অঙ্গনে বহুমুখী বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছেন। পশ্চিমা প্রভাবের বিপরীতে তারা এই জোটের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরার চেষ্টা করছেন।

#এসসিও#রাশিয়া#চীন#বিশ্বরাজনীতি#সম্মেলন