বেতন বৈষম্য নিরসনের দাবিতে এক মাসের আল্টিমেটাম দিয়েছেন রেলওয়ে স্টেশন মাস্টাররা। ২০১৯ সালের হাইকোর্টের রায় এবং ২০২১ সালের অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী এই বৈষম্য দূর করার দাবি জানিয়েছেন তারা।
স্টেশন মাস্টারদের সংগঠন জানিয়েছে, আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে সরকারি আদেশ জারি করা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন। দাবি আদায় না হলে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তারা।