মিরসরাইয়ের বেপজা ইকোনমিক জোনে এলইডি লাইট ও ডেকোরেটিভ লাইটিং পণ্য উৎপাদনের লক্ষ্যে ১৫.৯১ মিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ নিয়েছে ইকোলেট। এই কারখানা থেকে বছরে ৬০ লাখ এলইডি বাল্ব ও ডেকোরেটিভ লাইট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং মধ্যপ্রাচ্যের বাজারে রপ্তানি করবে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ৩০৬ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।