বেনাপোল স্থলবন্দরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে এই বন্দর দিয়ে মোট ১ লাখ ৮৯ হাজার ৩৫৮ টন পণ্য রপ্তানি হয়েছে। আগের অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরে এই রপ্তানির পরিমাণ ছিল ৩ লাখ ৮১ হাজার ৪৪০ টন। সেই হিসেবে এক বছরের ব্যবধানে রপ্তানি কমেছে ১ লাখ ৯২ হাজার ৮২ টন। বাণিজ্যিক বিভিন্ন বিধিনিষেধের কারণে রপ্তানি বাণিজ্যে এই সংকট তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বেনাপোল দিয়ে রপ্তানি অর্ধেকে নেমেছে
বাণিজ্যিক বিধিনিষেধের কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি গত অর্থবছরের তুলনায় প্রায় অর্ধেক কমেছে।
উৎস: TBS Bangladesh