বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে ফ্রান্সের হয়ে ডেজিরে ডুয়ে প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি দুইবার গোলপোস্টে আঘাত করলেও গোল পাননি। অন্যদিকে, বেলজিয়ামের মিকা গডস দুর্দান্ত খেললেও দলটির খেলোয়াড়রা বেশ কিছু সুযোগ হাতছাড়া করায় শেষ পর্যন্ত পরাজয় বরণ করতে হয়েছে। এছাড়া অন্য ম্যাচে তুরস্কের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পেয়েছে ইতালি।
বেলজিয়ামের বিপক্ষে ফ্রান্সের নাটকীয় জয়, তুরস্ককে হারাল ইতালি
বেলজিয়ামের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে ফ্রান্স। অন্যদিকে, তুরস্কের মাঠে ৪-১ গোলের বড় জয় পেয়েছে ইতালি।