বীমা খাতের শৃঙ্খলা ফেরাতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে বীমা কোম্পানিগুলোকে আগামী ছয় সপ্তাহের মধ্যে তাদের ডাবল সার্ভার ব্যবস্থা বন্ধ করার নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
আইডিআরএ চেয়ারম্যান জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বীমা খাতে সম্পূর্ণ ঝুঁকি-ভিত্তিক তদারকি ব্যবস্থা চালু করা হবে।