বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর গণপরিবহনের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত

বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানোর প্রেক্ষাপটে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি কিলোমিটার বাস ভাড়া ১৭ পয়সা করে বাড়বে। মঙ্গলবার দুপুরে সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং পরিবহন মালিকদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

#বাসভাড়া#জ্বালানি তেল#পরিবহন#বাংলাদেশ#সরকার