বাসসের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাদের গনি চৌধুরীর নিয়োগ

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে কাদের গনি চৌধুরীকে নিয়োগ দিয়েছে সরকার।

বাসসের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাদের গনি চৌধুরীর নিয়োগ

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে কাদের গনি চৌধুরীকে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮ অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ কার্যকর হবে।

উৎস: TBS Bangladesh
#বাসস#কাদের গনি চৌধুরী#নিয়োগ#বাংলাদেশ সংবাদ সংস্থা#জনপ্রশাসন মন্ত্রণালয়