বাংলাদেশি হিসেবে পুশব্যাক করা নারীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ গুয়াহাটি হাইকোর্টের

আসামের ফরেনার্স ট্রাইব্যুনালের কর্মকাণ্ডে আইনি বিদ্বেষের প্রমাণ পাওয়ায় ভুক্তভোগীর স্বামীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বাংলাদেশি হিসেবে পুশব্যাক করা নারীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ গুয়াহাটি হাইকোর্টের

আসামের ফরেনার্স ট্রাইব্যুনালের সিদ্ধান্তে এক নারীকে জোরপূর্বক বাংলাদেশে পুশব্যাক করার ঘটনায় রাজ্য সরকারকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন গুয়াহাটি হাইকোর্ট। আদালত পর্যবেক্ষণ করেছে যে, ওই ট্রাইব্যুনালের কার্যক্রমে আইনি বিদ্বেষ বা 'ম্যালিস ইন ল' স্পষ্ট ছিল।

হাইকোর্ট আরও নির্দেশ দিয়েছেন যে, কোনো ব্যক্তিকে বিদেশি হিসেবে ঘোষণা করার পর তাদের হেফাজতে নেওয়ার আগে যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, এই রায়ের মাধ্যমে আদালত ভুক্তভোগী নারীর স্বামীর অনুকূলে এই ক্ষতিপূরণের আদেশ প্রদান করেছেন।

#গুয়াহাটি হাইকোর্ট#আসাম#পুশব্যাক#ক্ষতিপূরণ#ফরেনার্স ট্রাইব্যুনাল