কর্নেল ইউনিভার্সিটির গ্লোবাল লেবার ইনস্টিটিউটের সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে যে, বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য করা বিনিয়োগ বাণিজ্যিকভাবে লাভজনক। ছাদের ইনসুলেশন, রিফ্লেক্টিভ পেইন্ট এবং উন্নত বায়ু চলাচল ব্যবস্থার মতো পদক্ষেপগুলো বাস্তবায়নের খরচ চার বছরের মধ্যেই উঠে আসে।
গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়েছে, যেসব কারখানা শ্রমিকদের কাজের পরিবেশ শীতল রাখতে বিনিয়োগ করছে, তাদের সহায়তায় আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর ওপর আর্থিক চাপ কমাতে ব্র্যান্ডগুলোকে পণ্যের মূল্য সমন্বয়ের আহ্বান জানানো হয়েছে।