১৬ জুলাই নিউ ইয়র্কে ইউএনএফপিএ সদর দপ্তরে বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে এই প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নেয়। বৈঠকে বাংলাদেশের জনসংখ্যাগত স্থিতিস্থাপকতা এবং জনকেন্দ্রিক উন্নয়ন এজেন্ডাকে এগিয়ে নিতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ইউএনএফপিএ।
বাংলাদেশের জনসংখ্যাগত স্থিতিস্থাপকতা ও উন্নয়ন এজেন্ডায় পাশে থাকার প্রতিশ্রুতি ইউএনএফপিএ-এর
নিউ ইয়র্কে ইউএনএফপিএ সদর দপ্তরে বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে এক বৈঠকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
উৎস: TBS Bangladesh