বাংলাদেশের বন্যাদুর্গতদের জন্য ৩ লাখ ৫৫ হাজার পাউন্ড সহায়তা ঘোষণা যুক্তরাজ্যের

বাংলাদেশের বন্যাদুর্গতদের সহায়তায় ৩ লাখ ৫৫ হাজার পাউন্ড অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার।

বাংলাদেশের বন্যাদুর্গতদের জন্য ৩ লাখ ৫৫ হাজার পাউন্ড সহায়তা ঘোষণা যুক্তরাজ্যের

বাংলাদেশের বন্যাদুর্গতদের সহায়তায় ৩ লাখ ৫৫ হাজার পাউন্ড অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এর আগে মে ২০২৬ সালে সিলেট অঞ্চলে বন্যার কবলে পড়া মানুষের সহায়তায় ২ লাখ ৪৫ হাজার পাউন্ড (প্রায় ৩.৯ কোটি টাকা) জরুরি তহবিল প্রদান করেছিল দেশটি।

সব মিলিয়ে চলতি বছর বাংলাদেশে দুর্যোগ মোকাবিলায় যুক্তরাজ্যের মোট সহায়তার পরিমাণ ৬ লাখ পাউন্ড ছাড়িয়েছে (প্রায় ৯.৬ কোটি টাকা)। এছাড়া বাংলাদেশের জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতেও যুক্তরাজ্য নিয়মিত সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।

উৎস: TBS Bangladesh
#বাংলাদেশ#যুক্তরাজ্য#বন্যা#সহায়তা#দুর্যোগ