স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণের পথে থাকা বাংলাদেশের বাণিজ্য সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বেশ কিছু সুপারিশ করেছে বিশ্বব্যাংক। সংস্থাটি বাংলাদেশকে ধাপে ধাপে শুল্ক কমানোর পাশাপাশি প্যারা-ট্যারিফ বা অতিরিক্ত শুল্ক অপসারণের পরামর্শ দিয়েছে। এছাড়া আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে গভীরতর বাণিজ্য চুক্তি সম্পাদনের ওপরও গুরুত্বারোপ করেছে বিশ্বব্যাংক।
বাংলাদেশের বাণিজ্য সক্ষমতা বাড়াতে ধাপে ধাপে শুল্ক সংস্কারের পরামর্শ বিশ্বব্যাংকের
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশকে ধাপে ধাপে শুল্ক কমানো এবং প্যারা-ট্যারিফ অপসারণের পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।