বাংলাদেশের আন্তর্জাতিক ব্যান্ডউইথ বাজারে প্রতিযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্ট অংশীজনরা। ইন্টারনেট সেবাকে সাধারণ মানুষের জন্য আরও সাশ্রয়ী ও সহজলভ্য করার লক্ষ্যে তারা বেশ কিছু সুপারিশ তুলে ধরেছেন।
সুপারিশগুলোর মধ্যে রয়েছে সাবমেরিন ক্যাবল খাতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা এবং ল্যান্ডিং স্টেশনগুলোতে উন্মুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করা। এছাড়া, এই খাতের উন্নয়নে একটি স্থিতিশীল ও দীর্ঘমেয়াদী নীতিমালা প্রণয়নের ওপরও জোর দিয়েছেন তারা।