ইউনাইটেড হেলথকেয়ার বাংলাদেশে নিয়মিত রোবটিক সার্জারি কার্যক্রম শুরু করেছে। এই রোবটিক পদ্ধতিতে হাই-ডেফিনিশন থ্রিডি ভিজ্যুয়ালাইজেশন এবং ৩৬০-ডিগ্রি ঘূর্ণন ক্ষমতাসম্পন্ন যন্ত্র ব্যবহার করা হয়। এর ফলে শরীরের জটিল ও সংকীর্ণ স্থানে অস্ত্রোপচারের সময় অধিকতর নির্ভুলতা বজায় রাখা সম্ভব হয়। এছাড়া এই পদ্ধতিতে টিস্যুর ক্ষতি কম হয় এবং রোগীর দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা থাকে।
বাংলাদেশে নিয়মিত রোবটিক সার্জারি কার্যক্রম শুরু করল ইউনাইটেড হেলথকেয়ার
বাংলাদেশে অত্যাধুনিক রোবটিক সার্জারি সেবা চালু করেছে ইউনাইটেড হেলথকেয়ার, যা অস্ত্রোপচারে অধিকতর নির্ভুলতা ও দ্রুত সুস্থতা নিশ্চিত করবে।