বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের একটি সংসদীয় কমিটি। কমিটি নয়াদিল্লিকে পরামর্শ দিয়েছে যেন তারা বাংলাদেশে বিদেশি শক্তির কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে।
কমিটির পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, কোনো 'অবন্ধুসুলভ দেশ' যদি বাংলাদেশে সামরিক অবস্থান তৈরির চেষ্টা করে, তবে তা ভারতের নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। এ পরিস্থিতিতে ঢাকার সঙ্গে উন্নয়নমূলক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছে ভারতীয় সংসদীয় প্যানেল।