বাংলাদেশে প্রতি বছর গড়ে ২৭ হাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। দুর্বল অবকাঠামো এবং বৈদ্যুতিক ত্রুটির কারণে এসব অগ্নিকাণ্ডে বছরে প্রায় ৬০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে।
পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগেই অগ্নিকাণ্ডের ঘটনা সবচেয়ে বেশি ঘটে। এছাড়া বছরের অন্যান্য সময়ের তুলনায় মার্চ মাসে অগ্নিকাণ্ডের প্রবণতা সবচেয়ে বেশি থাকে।