মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ব্যক্তিদের মধ্যে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত বাংলাদেশ থেকে পাঠানো ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের তালিকার ভিত্তিতে এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন জটিলতার কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।