বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা: পিউ রিসার্চের জরিপে উঠে এল তথ্য

পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের জনগণের মধ্যে বাংলাদেশ সম্পর্কে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে।

বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা: পিউ রিসার্চের জরিপে উঠে এল তথ্য

পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের ৬৬ শতাংশ, শ্রীলঙ্কার ৫৬ শতাংশ এবং ভারতের ২৫ শতাংশ মানুষ বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করেন। ১৩ আগস্ট প্রকাশিত এই জরিপে আরও দেখা গেছে যে, শ্রীলঙ্কার ৫৭ শতাংশ এবং বাংলাদেশের ৫৪ শতাংশ মানুষ পাকিস্তান সম্পর্কে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তবে ভারতের মাত্র ৮ শতাংশ মানুষ পাকিস্তান সম্পর্কে একই ধরনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখেন।

#বাংলাদেশ#পিউ রিসার্চ#জরিপ#আন্তর্জাতিক সম্পর্ক