ফ্লাইদুবাইয়ের একটি ঘটনার পর ১ অক্টোবর ইসরায়েল এই নতুন নির্দেশনা জারি করে। সেই নির্দেশনার অংশ হিসেবেই বাংলাদেশ ও পাকিস্তানসহ মোট ৩১টি দেশের এয়ারলাইন ক্রুদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ফ্রান্স।
বাংলাদেশ ও পাকিস্তানসহ ৩১ দেশের ক্রুদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মানবে এয়ার ফ্রান্স
ইসরায়েলের জারি করা নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ ও পাকিস্তানসহ ৩১টি দেশের এয়ারলাইন ক্রুদের প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করতে যাচ্ছে এয়ার ফ্রান্স।