বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি, সারাদেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় বান্দরবানের সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি, সারাদেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বান্দরবানে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বিভিন্ন স্থানে ভূমিধস, রাস্তা তলিয়ে যাওয়া এবং একটি সেতু ধসে পড়ার ঘটনা ঘটেছে। এর ফলে সারাদেশের সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে জেলার বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা অচল হয়ে আছে। এতে স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

উৎস: TBS Bangladesh
#বান্দরবান#বন্যা#সড়ক যোগাযোগ#ভূমিধস#দুর্যোগ