শিক্ষার্থীদের নির্মিত স্বাধীন চলচ্চিত্র 'অন্যপাতা' ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। প্রযোজকদের তথ্য অনুযায়ী, চতুর্থ সপ্তাহ শেষে সিনেমাটির মোট আয় ছিল প্রায় ৩৮ লাখ টাকা। পঞ্চম সপ্তাহ শেষে এই আয় ৪১ লাখ টাকা ছাড়িয়ে গেছে। স্বল্প বাজেটে নির্মিত এই চলচ্চিত্রটি তার বাজেটের তুলনায় ১২ গুণেরও বেশি আয় করেছে। বর্তমানে সিনেমাটি প্রেক্ষাগৃহে তার ষষ্ঠ সপ্তাহে প্রদর্শিত হচ্ছে।
বাজেটের ১২ গুণ আয় করে ষষ্ঠ সপ্তাহে 'অন্যপাতা'
শিক্ষার্থীদের নির্মিত স্বাধীন চলচ্চিত্র 'অন্যপাতা' প্রেক্ষাগৃহে সাফল্যের সাথে ষষ্ঠ সপ্তাহে পদার্পণ করেছে।