বাংলাদেশে মান নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্প্রতি মসলা ও ঘিসহ বেশ কিছু পণ্য বাজার থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। ল্যাবরেটরি পরীক্ষায় নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সাধারণ ক্রেতাদের মনে প্রশ্ন দেখা দিয়েছে যে, কেনাকাটার সময় তারা কীভাবে বুঝবেন কোনো পণ্য মানহীন বা নিম্নমানের কি না।
বাজারে মানহীন পণ্য চেনার উপায় কী?
সম্প্রতি বাংলাদেশে বেশ কিছু পণ্য মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় তা বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সাধারণ ক্রেতারা কীভাবে মানহীন পণ্য শনাক্ত করবেন, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।
উৎস: BBC News বাংলা