রাজধানীর বাড্ডায় একটি আসবাবপত্রের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৮টা ৫৫ মিনিটে তারা আগুনের খবর পায়। এরপর বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট সকাল ৯টা ১৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
বাড্ডায় আসবাবপত্রের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর বাড্ডায় একটি আসবাবপত্রের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
উৎস: TBS Bangladesh