অ্যামাজনের স্যাটেলাইট নিয়ে মহাকাশে যাওয়ার পথে ব্যর্থ বোয়িং-লকহিড রকেট

ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে উৎক্ষেপণের ১০ মিনিট পর রকেটটি ব্যর্থ হয়, যার ফলে অ্যামাজনের স্যাটেলাইটগুলো ধ্বংস হয়ে গেছে।

অ্যামাজনের স্যাটেলাইট নিয়ে মহাকাশে যাওয়ার পথে ব্যর্থ বোয়িং-লকহিড রকেট

বোয়িং এবং লকহিড মার্টিনের যৌথ উদ্যোগে তৈরি একটি রকেট মহাকাশে উৎক্ষেপণের পর মাঝপথে ব্যর্থ হয়েছে। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে রকেটটি উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর এই বিপত্তি ঘটে।

এই ব্যর্থতার ফলে রকেটের ভেতরে থাকা অ্যামাজনের স্যাটেলাইটগুলো ধ্বংস হয়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে রকেটটির যান্ত্রিক ত্রুটির সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

#মহাকাশ গবেষণা#অ্যামাজন#বোয়িং#লকহিড মার্টিন#স্যাটেলাইট