বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও রাজনৈতিক তৎপরতা নিয়ে বিএনপি উদ্বেগ প্রকাশের পর পুলিশ প্রশাসন নড়েচড়ে বসেছে। সংগঠনটির নেতাকর্মীরা যেন কোনোভাবেই মাঠে সক্রিয় হতে না পারে, সেজন্য পুলিশকে টহল ও নজরদারি বাড়ানোর নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তর থেকে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সতর্ক করে বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকায় আওয়ামী লীগের কোনো ধরনের কার্যক্রম পরিলক্ষিত হলে তার দায়ভার ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিতে হবে।