রবিবার ২৯শে নভেম্বর ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রে দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে একাধিক প্রতিবেদন গুরুত্বের সাথে ছাপা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা এবং তাদের ঘনিষ্ঠ আমলাদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা সংক্রান্ত খবর।
এছাড়া নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী বাজার পরিস্থিতি এবং তৈরি পোশাক খাতের চলমান অস্থিরতা নিয়েও সংবাদমাধ্যমগুলো বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে।