গত ৫ জুলাই সকাল ৬টা থেকে ১২ জুলাই বিকেল ৩টা পর্যন্ত চট্টগ্রামে মোট ১,৩৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ৭ জুলাই বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা গত ৪৩ বছরের মধ্যে শহরের সর্বোচ্চ দৈনিক বৃষ্টিপাতের রেকর্ড। এই অতিবৃষ্টির ফলে চট্টগ্রামের ১৯৭ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা বিগত ছয় বছরের বর্ষাকালের মোট ক্ষয়ক্ষতির পরিমাণকেও ছাড়িয়ে গেছে।
আট দিনের বৃষ্টিতে চট্টগ্রামের ১৯৭ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত
টানা আট দিনের ভারী বর্ষণে চট্টগ্রামের ১৯৭ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা গত ছয় বছরের বর্ষাকালের মোট ক্ষয়ক্ষতির রেকর্ড ছাড়িয়ে গেছে।
উৎস: TBS Bangladesh