উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তার করা দুর্নীতির মন্তব্য প্রত্যাহারের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি) এই নোটিশটি পাঠিয়েছে।
পরবর্তীতে দুদক কর্মকর্তা আখতারুল ইসলাম সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা পাঠিয়ে জানান যে, তার আগের মন্তব্যটি ভুলবশত করা হয়েছিল। তিনি সংবাদমাধ্যমগুলোকে তার করা মন্তব্যের অংশ থেকে 'প্রাথমিক সত্যতা' শব্দটি বাদ দেওয়ার অনুরোধ জানান।