দুর্নীতি দমন কমিশন (দুদক) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তার স্ত্রীর ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চেয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি পাঠিয়েছে।
দুদকের পক্ষ থেকে চাওয়া তথ্যের মধ্যে রয়েছে তাদের নামে থাকা ডেবিট ও ক্রেডিট কার্ড, ব্যাংক লকার, বন্ড, সঞ্চয়পত্র, ফিক্সড ডিপোজিট (এফডিআর), ডিপিএস এবং ঋণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র।