আসানসোলের পর এবার দুর্গাপুরেও জামতাড়া গ্যাংয়ের সক্রিয়তার প্রমাণ মিলল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ দুর্গাপুরে অভিযান চালিয়ে জামতাড়া গ্যাংয়ের সাথে যুক্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযান চলাকালীন পুলিশ তাদের কাছ থেকে বেশ কিছু পেনড্রাইভ, এটিএম কার্ড এবং হার্ডডিস্ক উদ্ধার করেছে। এই গ্যাংটি কীভাবে কাজ করত এবং এর সাথে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।