বাংলাদেশে ১০টি স্টেশন থেকে যাত্রা শুরু করে বর্তমানে প্রায় ২০০টি স্টেশনে কার্যক্রম বিস্তৃত করেছে ব্যাটারি সোয়াপিং স্টার্টআপ টাইগার নিউ এনার্জি। প্রতিষ্ঠানটি বর্তমানে প্রায় ৫ হাজার গ্রাহককে সেবা দিচ্ছে এবং ব্যবসায়িকভাবে লাভজনক অবস্থানে রয়েছে।
সাফল্যের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি এখন আন্তর্জাতিক বাজারে তাদের কার্যক্রম সম্প্রসারণ শুরু করেছে। এছাড়া, বৈদ্যুতিক যাতায়াত ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে প্রযুক্তিগত সহযোগিতায় কাজ করছে টাইগার নিউ এনার্জি।