আমদানি স্বাভাবিক থাকলেও বাড়ছে ছোলার দাম

চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারে গত দুই মাসে ছোলার দাম কেজিতে ১৭ থেকে ২১ টাকা পর্যন্ত বেড়েছে।

আমদানি স্বাভাবিক থাকলেও বাড়ছে ছোলার দাম

চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারে ছোলার দাম নিয়ে অস্থিরতা দেখা দিয়েছে। গত দুই মাসে পণ্যটির দাম কেজিতে ১৭ থেকে ২১ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অথচ গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে দেশে ছোলার আমদানি বেশি হয়েছে। স্বাভাবিক আমদানি সত্ত্বেও বাজারে কৃত্রিম সংকটের আশঙ্কায় দাম বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

উৎস: TBS Bangladesh
#ছোলা#বাজারদর#খাতুনগঞ্জ#চট্টগ্রাম#দ্রব্যমূল্য