আইনশৃঙ্খলা বাহিনীর ফেসবুক পেজ থেকে আয়ের উৎস নিয়ে প্রশ্ন

ডিসমিসল্যাবের এক গবেষণায় উঠে এসেছে যে, বাংলাদেশ পুলিশ ও নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু ফেসবুক পেজ থেকে মনিটাইজেশনের মাধ্যমে আয় করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর ফেসবুক পেজ থেকে আয়ের উৎস নিয়ে প্রশ্ন

ভুয়া খবর ও অপতথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিসল্যাবের সাম্প্রতিক এক গবেষণায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ফেসবুক পেজ থেকে আয় বা মনিটাইজেশনের বিষয়টি সামনে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী এবং বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের ভেরিফাইড পেজসহ মোট ১৩টি জেলা পুলিশের ফেসবুক পেজ এই তালিকায় রয়েছে। এসব পেজ থেকে কীভাবে আয় করা হচ্ছে এবং সেই অর্থের গন্তব্য কোথায়, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

#ফেসবুক#বাংলাদেশ পুলিশ#মনিটাইজেশন#ডিসমিসল্যাব#আইনশৃঙ্খলা বাহিনী