আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা ও দেশের সাতটি জেলায় মোট ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন এবং গাজীপুরে ১৮ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া নারায়ণগঞ্জে ছয় প্লাটুন, চট্টগ্রামে তিন প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন এবং কক্সবাজারে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকা ও সাত জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন
দেশের বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
উৎস: TBS Bangladesh