দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সাতটি জেলায় মোট ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা বিধান, স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি।
আইন-শৃঙ্খলা রক্ষায় ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সাতটি জেলায় ১০৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
উৎস: TBS Bangladesh