আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণের লক্ষ্যে ২০৩০ সালের মধ্যে দেশে অভিন্ন ১৫ শতাংশ ভ্যাট ব্যবস্থা কার্যকর করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ। এই উদ্যোগের অংশ হিসেবে রাজস্ব সংস্কারের বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।
এদিকে, বাংলাদেশের সামগ্রিক আর্থিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং রাজস্ব সংস্কারের প্রস্তাবগুলো পর্যালোচনার জন্য আইএমএফের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আগামী নভেম্বরে ঢাকা সফর করবে বলে আশা করা হচ্ছে।