বাংলাদেশ সরকার আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালকের কাছে ২৬ নম্বর অনুচ্ছেদের অধীনে দায়ের করা মামলাটি বন্ধ করার আহ্বান জানিয়েছে। সরকার শ্রম খাতে উল্লেখযোগ্য সংস্কারের কথা উল্লেখ করে এই অনুরোধ জানায়।
শ্রম অভিবাসন বিষয়ে সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়েছে। অভিবাসন প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা সিন্ডিকেট বরদাস্ত করা হবে না। এছাড়া মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কম খরচে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ।