মায়ামির মার্কিন ডিস্ট্রিক্ট জজ ক্যাথলিন উইলিয়ামস ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী এবং প্রশাসনের আইনজীবীদের কঠোর সমালোচনা করেছেন। বিচারক উল্লেখ করেন যে, দেওয়ানি মামলার আইনি বাধ্যবাধকতা অনুযায়ী তাদের স্বার্থ একে অপরের বিপরীত হওয়ার কথা থাকলেও বাস্তবে তা ছিল না।
এই ঘটনায় ট্রাম্পের আইনজীবী আলেজান্দ্রো ব্রিটো এবং বিচার বিভাগের যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছিলেন, তাদের বিরুদ্ধে আইনি নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট বার কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।