আগামীকাল প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
বাণিজ্যিক উৎপাদনের আগে সিস্টেমের স্থিতিশীলতা যাচাইয়ের অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
TBS Bangladesh · 16 নভেম্বর 2026, 7:10 PM · 1 বার পড়া
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের সম্ভাবনা রয়েছে। বাণিজ্যিক উৎপাদনের আগে সিস্টেমের সক্ষমতা ও স্থিতিশীলতা যাচাইয়ের অংশ হিসেবে এই পরীক্ষামূলক কার্যক্রম চালানো হবে।
প্রাথমিক পর্যায়ে এই কেন্দ্র থেকে ৩০০ থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।