চীনের রাজধানী বেইজিংয়ের আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার পর্যন্ত শহরটির অধিকাংশ এলাকায় ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, মাত্র ৬ ঘণ্টায় ১০০ মিলিমিটার এবং ২৪ ঘণ্টায় ১৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিমাণ বৃষ্টিপাত বেইজিংয়ের বার্ষিক গড় বৃষ্টিপাতের প্রায় এক-তৃতীয়াংশ।
আগামী ২৪ ঘণ্টায় বেইজিংয়ে ভারী বর্ষণের পূর্বাভাস
চীনের বেইজিংয়ে আগামী ২৪ ঘণ্টায় স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ে শহরটিতে বার্ষিক বৃষ্টিপাতের প্রায় এক-তৃতীয়াংশ হওয়ার সম্ভাবনা রয়েছে।