জাতিসংঘ নতুন একটি বিশ্ব মানচিত্র গ্রহণের পক্ষে ভোট দিয়েছে, যার লক্ষ্য হলো আফ্রিকার প্রকৃত আয়তন সঠিকভাবে তুলে ধরা। প্রচলিত মার্কেটর প্রজেকশন পদ্ধতিতে বিষুবরেখার কাছাকাছি থাকা দেশগুলো ছোট এবং মেরু অঞ্চলের কাছাকাছি থাকা দেশগুলো আকারে অনেক বড় দেখায়। এই ত্রুটির কারণে গ্রিনল্যান্ডের সমান আয়তনের মনে হলেও, বাস্তবে আফ্রিকা মহাদেশ গ্রিনল্যান্ডের চেয়ে প্রায় ১৪ গুণ বড়। এই বৈষম্য দূর করতেই নতুন মানচিত্রের উদ্যোগ নেওয়া হয়েছে।
আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরতে নতুন বিশ্ব মানচিত্র গ্রহণ করল জাতিসংঘ
মার্কেটর প্রজেকশনে আফ্রিকার আয়তন নিয়ে বিভ্রান্তি দূর করতে নতুন মানচিত্র গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ।